বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে তোলপাড়

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:২৭ পিএম
ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে তোলপাড়
চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং পুলিশ সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারের উত্তর পাশের খাড়খাদিয়া গাজী বাড়িতে শেখ রাসেলের জন্মদিন পালন করেন ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল গাজী (৪০), ছাত্রলীগের নেতা ইয়াসিন গাজী (২৮), ফয়সাল গাজী (২১), আব্দুল কাদের গাজী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ গাজী (২৮)। জন্মদিনের আয়োজনে কেক কাটা ও ফেসবুক লাইভ সম্প্রচার করা হয় সবুজ গাজীর আইডি থেকে।
এদিকে ফেসবুক লাইভটি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের নজরে আসে। পরে তারা ওই নেতাকর্মীদের চান্দ্রা বাজারে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন। এসময় দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরদিন (১৮ অক্টোবর) সন্ধ্যার পর চান্দ্রা বাজারের এয়ারটেল টাওয়ারের সামনে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক হাসান বেপারী ও ছাত্রদলের সভাপতি মঈনুদ্দিন জনিসহ কয়েকজন আওয়ামীপন্থী তরুণদের জিজ্ঞাসাবাদ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষের আশঙ্কায় তারা সেখান থেকে পালিয়ে যান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ওয়ার্ড আওয়ামী নেতা কামাল গাজীর স্ত্রী ফাহিমা বলেন, আমার স্বামী শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন—এতে দোষের কী আছে? দেশে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই তো আছে। ফেসবুকে অনেকেই তো এমন করে। এজন্য পুলিশ পর্যন্ত আমাদের বাড়িতে এসেছে। এটা অন্যায়।
অন্যদিকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় যুবদলের ৫নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক বাদী হয়ে  ১৮ অক্টোবর শনিবার রাতে থানায়  লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 স্থানীয় গণ্যমান্যদের অনুরোধে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। তারা পলাতক রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, চান্দ্রা বাজার এলাকার গাজী বাড়িতে শেখ রাসেলের জন্মদিন পালনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital