সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি থানার সাবেক ওসি মিজানুর রহমানের এএসপি পদে পদোন্নতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫২ পিএম
শাহরাস্তি থানার সাবেক ওসি মিজানুর রহমানের এএসপি পদে পদোন্নতি
মোঃ মাসুদ রানা : চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমান পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদ হতে  সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ।
তিনি বর্তমানে ঢাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে কর্মরত ।  এই পদোন্নতিতে অনুভূতি ব্যক্ত  করতে গিয়ে তিনি  পরবর্তী কর্মস্থলে কর্মজীবন যেন সুখে-শান্তিতে অতিক্রম করতে পারেন সকলের নিকট সে প্রার্থনা প্রত্যাশা করেন।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।