চাঁদপুরে ইলিয়াস কাঞ্চন ও জাহানারা কাঞ্চনের জন্য মিলাদ ও দোয়া
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:০০ পিএম
নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও প্রয়াত জাহানারা কাঞ্চনের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সদর উপজেলার বাগাদী চৌরাস্তা জামে মসজিদে বাদ আছর দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি সাংবাদিক এম এ লতিফ, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, নির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন হিরু, বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা, স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ধর্মপ্রাণ মুসল্লিগণ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন, বাগাদি চৌরাস্তা জামে মসজিদের হুজুর মাওলানা মোঃ শাহজাহান।
মিলাদ ও দোয়ায় লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সুস্হতার জন্য ও তাঁর প্রয়াত স্ত্রী জাহানারা কাঞ্চনের জন্য দোয়া করা হয়।





