সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা পরিষদের সুদর্শন গেট নির্মাণ কাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৮ পিএম
মতলব উত্তর উপজেলা পরিষদের সুদর্শন গেট নির্মাণ কাজ শুরু

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলা পরিষদের প্রধান ফটক (গেট) ভাঙ্গার কাজ শুরু হয়েছে। উক্ত স্থানেই ৪০ ফুট দৈর্ঘ্য একটি সুদর্শন গেট নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এর উপস্থিতিতে পুরাতন গেট ভাঙ্গার কাজ শুরু করেন ঠিকাদার সরকার মোঃ আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সুজন ভুইয়া, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সরকার, দুর্গাপুর ইউপির ওয়ার্ড আ’লীগ নেতা মামনু প্রমুখ।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।