বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরুণ সমাজ ৩১ দফা বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে থাকবে : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১০ পিএম
তরুণ সমাজ ৩১ দফা বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে থাকবে : লায়ন হারুনুর রশিদ
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “২৪-এর কোটা আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন—এদেশের ছাত্র সমাজ সব সময়ই পরিবর্তনের অগ্রভাগে থেকেছে। তারা প্রতিবারই জাতির দিকনির্দেশক ভূমিকা পালন করেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি বলেন, “সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় জন্মভূমি ফরিদগঞ্জ উপজেলাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে ছাত্র ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। মাদক আজ সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে। যেখানে যাই, সেখানেই মানুষ মাদককে প্রধান সামাজিক সমস্যা হিসেবে দেখছে। তাই আমি ছাত্র সমাজের নেতৃত্বে ফরিদগঞ্জকে মাদকমুক্ত করার আহ্বান জানাচ্ছি। আশা করি, তারা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জের কালিরবাজার কলেজে “মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র ও যুবসমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লায়ন হারুনুর রশিদ।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুন।
লায়ন হারুনুর রশিদ আরও বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির ঘোষিত ৩১ দফাই যথেষ্ট। এই দফাগুলোর মধ্যেই রাষ্ট্র পুনর্গঠনের সব দিকনির্দেশনা রয়েছে। বিশেষ করে ২৫তম দফায় শিক্ষাখাতের সংস্কার বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের দাবি। আমি বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ সমাজ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে এই ৩১ দফার সফল বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন কোম্পানি, প্রবাসী বিএনপি নেতা শরীফ খান, কালিরবাজার কলেজ গভর্নিং বডির সদস্য ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, মহিলা নেত্রী শারমিন করিম ও লিপি হোসাইন, ছাত্রদল নেতা মনির হোসেন ও হোসেন আহাম্মদ প্রমুখ।
পরে লায়ন মো. হারুনুর রশিদ পোয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital