বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গণমানুষের সুবিধায় বিএনপির আরেকটি সামাজিক উদ্যোগ : ইঞ্জি. মমিনুল হক

শাহরাস্তি উপজেলা বিএনপি’র নিজস্ব অর্থায়নে যাত্রী ছাউনীর উদ্বোধন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম
শাহরাস্তি উপজেলা বিএনপি’র নিজস্ব অর্থায়নে যাত্রী ছাউনীর উদ্বোধন

শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নিজস্ব অর্থায়নে নির্মিত একটি আধুনিক যাত্রী ছাউনী উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেলে  উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ঢুণ্ডয়া–মৌতা বাড়ী রাস্তার মাথায় চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে এ যাত্রী ছাউনীটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রী ছাউনী উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।

তিনি বক্তব্য  বলেন,স্থানীয় জনগণের যাতায়াত ও বিশ্রামের সুবিধার্থে এই যাত্রী ছাউনী একটি অত্যন্ত প্রয়োজনীয় জনউদ্যোগ। জনগণের কল্যাণে কাজ করা বিএনপির রাজনৈতিক আদর্শেরই অংশ। শাহরাস্তি উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরেই সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।

Model Hospital

ভবিষ্যতেও এই জনপদে আরও জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ আবু ইউছুফ রুপন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মমতাজ উদ্দিন,টামটা দক্ষিন ইউপির সভাপতি আনোয়ার হোসেন আখন্দ,ইউপি বিএনপি সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী,সাধারণ  সম্পাদক শামীম আহম্মেদ,উত্তরের  কিরন মুন্সি, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর, আলাউদ্দিন হেলাল মুন্সি, বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, যুবদল সভাপতি মোঃ আলমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যাত্রী ছাউনী নির্মাণের উদ্যোক্তা উপজেলা বিএনপি সভাপতি ও সহ-সভাপতি বলেন,দলীয় রাজনীতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।

যাত্রী ছাউনী নির্মাণ সেই মানবিক উদ্যোগেরই একটি অংশ

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।