বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মির্জাপুরে খানকায়ে দোয়া চাইলেন মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৫১ পিএম
মির্জাপুরে খানকায়ে দোয়া চাইলেন মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

মির্জাপুরে খানকায়ে ছালেহিয়ায় তালীমী জলছায় বক্তব্য রাখেন সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুর খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে মাসিক তালীমী জলছা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব তালীমের পর জলছায় চাঁদপুর-হাইমচর  নির্বাচনী এলাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ দোয়া চেয়েছেন।

তালীমী জলছায় উপস্থিত ছিলেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার, সহ-সভাপতি অধ্যক্ষ মাও. মো. আনিছুর রহমান, অধ্যক্ষ মাও.  মিজানুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলার সভাপতি মাও. আব্দুর রউফ খান, সাধারণ সম্পাদক মো. নবাব খান ও সাংগঠনিক সম্পাদক মাও. নোমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কাজীসহ জমইয়াতে হিযবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এএইচএম আহসান উল্লাহ বলেন, খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্স চাঁদপুরবাসীর আমলিয়াতের তালীমের মজলিস। এটি ছারছীনা পীর ছাহেবের একটি দ্বীনি মারকাজ। এ মারকাজে আলেমদের মিলনমেলা।

Model Hospital

আলেমরা হলন নবীর ওয়ারিশ। তাই তাঁদের কাছে ছুটে আসলাম দোয়ার জন্য।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital