বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গোবিন্দপুরে দাঁড়িপাল্লার প্রার্থীর গনসংযোগে

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইনসাফ কায়েম হবে:বিল্লাল হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ইনসাফ কায়েম হবে:বিল্লাল হোসাইন

ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ২০ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য,  চাঁদপুর জেলা জামায়াতের আমির ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি পথসভা ও গণসংযোগ করেন।

পথসভায় মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফ কায়েম করবে। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালনকালে কখনো দুর্নীতিতে জড়িত হননি। আমরা ক্ষমতায় এলে চাঁদাবাজি মুক্ত, দুর্নীতিমুক্ত এবং সুষ্ঠু প্রশাসনের মাধ্যমে দেশের মানুষকে সুরক্ষা ও সেবা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনগণের সঙ্গে সাক্ষাৎ করছি। আমাদের লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষ যেন ন্যায় ও ইনসাফের অধিকার পায়। নির্বাচনে আমাদের দল ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোটের জন্য সকল ভোটারদের কাছে আন্তরিকভাবে আবেদন জানাচ্ছে। সকল সম্প্রদায়ের মানুষ যেন একত্রিত হয়ে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে, সেটাও আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির, মাওলানা মোঃ ইউনুস হেলাল, শরীফ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোঃ রোকন উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার সাধারণ মানুষ।

Model Hospital

সভায় উপস্থিতরা মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজির বক্তব্যে অনুপ্রাণিত হয়ে সমর্থনের প্রতিশ্রুতি দেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন শেষে দেশের উন্নয়ন, সমাজের ন্যায় ও সম্প্রীতি প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সক্রিয় ভূমিকা রাখবে।

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি এই পথসভা ও গণসংযোগের মাধ্যমে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত হতে পারলেন এবং আগামী নির্বাচনে তাদের সমর্থন ও অংশগ্রহণের জন্য আহ্বান জানালেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।