বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এমপি হওয়া মানে ক্ষমতা ভোগ নয়,জনগণের সেবক হওয়াই আমার লক্ষ্য: এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:২২ পিএম
এমপি হওয়া মানে ক্ষমতা ভোগ নয়,জনগণের সেবক হওয়াই আমার লক্ষ্য: এম এ হান্নান
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভায় আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। বক্তব্য দিতে গিয়ে অশ্রুসিক্ত হন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান। তার সঙ্গে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত হাজারো নেতা-কর্মীও।
দীর্ঘ তিন দশক ধরে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে উপজেলা জুড়ে ‘আশ্রয়স্থল’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এম এ হান্নান। দেড় যুগেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই নেতা দলীয় মনোনয়ন দুইবার পেলেও শেষ পর্যন্ত ষড়যন্ত্র ও রাজনৈতিক অপশক্তির কাছে হার মানতে হয়েছে বলে দাবি করেন তিনি। সেই অভিজ্ঞতার কারণে দল থেকে বহিষ্কৃতও হতে হয়েছিল তাকে।
তবুও দল ত্যাগ করেননি; বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নেতা-কর্মীদের নিয়ে দলের হাল ধরে রেখেছেন তিনি—এ কথা স্মরণ করতে গিয়েই আবেগে ভেঙে পড়েন।
বক্তব্য দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে এম এ হান্নান বলেন, “ফরিদগঞ্জের মানুষের প্রতি ভালোবাসা থেকেই নিজের উপার্জিত অর্থ ব্যয় করি। সামাজিক–মানবিক কাজে আজীবন নিজেকে নিয়োজিত রাখব। এই মানুষের কাছে আমার কোনো দাবিদাওয়া নেই।”
তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি ফরিদগঞ্জকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব এবং কর্মসংস্থানসমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। ব্যক্তিগত অর্থে যে কাজগুলো করি, তাতে সরকারি বরাদ্দ যুক্ত হলে আরও বড় পরিসরে মানুষের সেবা করা সম্ভব হবে। এমপি হওয়া মানে ক্ষমতা ভোগ নয়; জনগণের সেবক হওয়াই আমার লক্ষ্য। আমি কখনো দুর্নীতি করব না—করার প্রয়োজনও নেই।
এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে আবেদন করে বলেন, আমাকে ফরিদগঞ্জের জনগন অন্তত ১বার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। তাই ফরিদগঞ্জের জনগণের জন জরিপের ভিত্তিতে আপনি (তারেক রহমান) আমাকে একবার সুযোগ দেয়।
সম্প্রতি দল প্রাথমিকভাবে অন্য একজনকে মনোনয়ন দেওয়ায় তিনি নিরুৎসাহ না হওয়ার কথা জানান। তার বিশ্বাস “গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমার দীর্ঘদিনের ত্যাগ ও কাজ মূল্যায়ন করবেন। নেতা-কর্মীদের হৃদয়ের কথা বুঝেই শেষ পর্যন্ত ধানের শীষ আমাকে দেবেন, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, “দলকে ঐক্যবদ্ধ রাখেন হান্নান, আন্দোলন করেন হান্নান ও নেতা-কর্মীরা, মামলায় পড়েন তারাই, কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে অন্যকে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তাদের দাবি, এম এ হান্নানই ফরিদগঞ্জে বিএনপির মূল ভরসা। তাই তাকে ধানের শীষ প্রতীক দিলে বিপুল ব্যবধানে বিজয় নিশ্চিত করার পাশাপাশি ফরিদগঞ্জে বিএনপির পুরোনো ঐতিহ্যও পুনরুদ্ধার সম্ভব হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital