বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২০ পিএম
ফরিদগঞ্জে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহন

এস. এম ইকবাল : ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী সোমবার সকালে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মহসিন হোসেনের সভাপতিত্বে, মো. মোস্তফা কামাল সবুজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ¦ এম. এ হান্নান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক মহন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম পাটওয়ারী, ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর আলম।

উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হোসেন সোহেল, নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ সৈকত মোল্লা, আবু ইউছুফ, ওয়াবেদ উল্ল্যা, মো. কামাল হোসেন, সেলিম মজুমদার, মোঃ ওসমান গনী, মোঃ মোস্তফা তপদার, আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন সংরক্ষিত সদস্যপারভিন বেগম, হাছিনা বেগম, বেগম শামসুন্নাহার, তথ্য সেবা কেন্দ্রের পরিচালক মো. হাবিবুর রহমান ও হালিমা বেগম প্রমূখ।

Model Hospital

এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদেরকে ফুল দিয়ে বরন করেন শিল্পপতি আলহাজ্ব এম. এ হান্নান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital