বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বর্তমান প্রজন্মকে টিকে থাকতে হলে আধুনিক দক্ষতা অর্জন ছাড়া বিকল্প নেই : এহছানুল মিলন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম
বর্তমান প্রজন্মকে টিকে থাকতে হলে আধুনিক দক্ষতা অর্জন ছাড়া বিকল্প নেই : এহছানুল মিলন

কচুয়ার চাঁদপুর এম.এ খালেক মেমোরিয়াল স্কুলে ইআরআই প্রোগ্রামে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলন।

চাঁদপুরের  আব্দুল খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষা সংস্কার উদ্যোগে ইআরআই –এর GEN-Z কনফারেন্স  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরের স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই–এর চেয়ারম্যান ড. আ.ন.ম এহছানুল হক মিলন।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা যেন দক্ষতা, মূল্যবোধ ও জ্ঞান অর্জন করতে পারে—এটি নিশ্চিত করাই ইআরআই–এর প্রধান লক্ষ্য। যুগের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষার ওপর নির্ভর না করে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, অতীতে সাধারণ শিক্ষার সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী সঠিক পথ না পেয়ে বিপথে গেছে। বর্তমান প্রজন্মকে টিকে থাকতে হলে আধুনিক দক্ষতা অর্জন ছাড়া বিকল্প নেই।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কলেজের প্রভাষক রুহুল আহমেদ ও দিলারা আমিনের যৌথ পরিচালনায় কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আতিকুর রহমান,ডা. আতাউল উল্লাহ,প্রফেসর ওয়াদুদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল ব্যাপক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital