বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জমিজমা বিরোধের জেরে বাড়িঘরে ভাঙচুর ও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম
কচুয়ায় জমিজমা বিরোধের জেরে বাড়িঘরে ভাঙচুর ও হামলার অভিযোগ

কচুয়ায় জমিজমা বিরোধের জের ধরে বাড়িঘর ভাংচুর ও হামলার অভিযোগ।

কচুয়া উপজেলা উপজেলা সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামে জমিজমা বিরোধের জের ধরে বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালে ওই গ্রামের বকাউল বাড়িতে এই ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতরা বর্তমান কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রজানা গেছে, ওই গ্রামের মৃত মহারণ আলী মাস্টারের দুই ছেলে আবু তাহের ও তাফাজ্জল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে রোববার সকালে বাড়ির গাছ কাটা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও বাড়িঘর ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের ৪জন আহত হয়েছে।

আবু তাহের (আবুল হোসেন) এর ছেলে সজীব হোসেন জানান, দীর্ঘদিন ধরে আমার চাচা মোঃ তাফাজ্জল হোসেনের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল রবিবার সকালে আমাদের জায়গার উপর চাচা তাফাজ্জল হোসেন গাছ কাটতে আসলে আমার বাবা আবুল হোসেন বাঁধা প্রদান করেন। আমার চাচা মো.তাফাজ্জল হোসেন,তার ছেলে সোহাগ হোসেন ও পুত্রবধূ শাহীন আক্তার আমাদের বসত ঘর ভাঙচুর ও আমাদের উপর হামলা করেন। আমাদের বসত ঘরে থাকা টিন ও কাঠ ভাঙচুর করে খুলে নিয়ে যায়।

Model Hospital

তিনি আরো জানান, গত এক মাস পূর্বে আমাদের আরেকটি বসতঘর ভাঙচুর করে ভেঙ্গে ফেলে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং জমিজমা বিষয়গুলো সমাধান চাচ্ছি।

তাফাজ্জল হোসেনের ছেলে সোহাগ হোসেনের স্ত্রী শাহীনা আক্তার জানান, আমাদের জায়গার উপর গাছ কাটতে গেলে আমার জ্যাঠা শ^শুর আবু তাহের ও তার মেয়েরাসহ বহিরাগত লোকজন দিয়ে আমার শ^শুরের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমি আমার শ্বশুরকে উদ্ধার করতে আসলে আমাকে লাঠিয়ে দিয়ে পিঠিয়ে শরীরের বিভিন্ন যায়গায় নিলাফুলা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।