বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এবার কচুয়ায় ‘হাজী কাচ্চি ডাইন’ এর শুভ উদ্বোধন

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম
এবার কচুয়ায় ‘হাজী কাচ্চি ডাইন’ এর শুভ উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলায় কাচ্চি বিরিয়ানি ও দেশীয় খাবারের নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করলো ‘হাজী কাচ্চি ডাইন’। কচুয়া বিশ্বরোড গুলবাহার রোড ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন হয়েছে ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) মোঃ রাশেদুল হক।

উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে দেশি হাঁস, খাসির কাচ্চি ও চিকেন বিরিয়ানি ঘিরে ছিল ব্যাপক আগ্রহ।

জানা যায়, এখানে দেশি শাহি মোরগ পোলাও, খাসির কাচ্চি , গরুর তেহারি, চিকেন দম বিরিয়ানি, চিকেন ও ডিম খিচুড়ি, বোড়হানী, বাদাম শরবত, ফিরনি ও দইসহ নানা ধরনের মুখরোচক খাবার সাশ্রয়ী মূল্যে পরিবেশন করা হবে।

Model Hospital
হাজী কাচ্চি ডাইন এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) মোঃ রাশেদুল হক।

হাজী কাচ্চি ডাইন এর মালিক মুক্তার হোসেন বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে দেশীয় স্বাদের খাবার পৌঁছে দিতেই আমাদের এই যাত্রা।

হাজী কাচ্চি ডাইন ওপেনিং উপলক্ষে ২০%  ডিসকাউন্ট রয়েছে তিন দিনব্যাপী।

কাচ্চি খেতে আসা এক ক্রেতা বলেন, “খাবারের স্বাদ ও পরিবেশ দুটোই ভালো। কচুয়ায় এমন কাচ্চি ডাইন সত্যিই দরকার ছিল।”

প্রতিষ্ঠানটি সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও এখানে পারিবারিক অনুষ্ঠান, দাওয়াত ও বিভিন্ন ছোটখাটো আয়োজনের অর্ডার নেওয়া হবে। এসময় স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital