বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাদ্রাসার যায়গায় দেয়াল নির্মানকে কেন্দ্র করে অপ-প্রচার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম
চাঁদপুরে মাদ্রাসার যায়গায় দেয়াল নির্মানকে কেন্দ্র করে অপ-প্রচার
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান কাজীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি বালিয়া বাজার সংলগ্ন দারুসসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসার  বাউন্ডারি দেয়াল নির্মানকে কেন্দ্র করে একটি মহল এই অপপ্রচার চালায়। এমনকি তারা মসজিদের ইমামের বাড়িতে হামলা ও ভাংচুর নামে বিভিন্ন অপপ্রচার চালায়। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন  মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোজাম্মেল হোসেন।
তিনি বলেন, প্রকৃত ঘটনা হলো আমাদের মাদ্রাসার পাশের বাড়ির মোস্তফা মীর সাহেব ২২ শতাংশ ৫০ পয়েন্ট জমির মালিকানা দাবি করে কোর্টে একটি মামলা দায়ের করেন।সেই মামলার রায়ে তিনি নিজেই হেরে যান। মামলায় কোর্ট তাকে দুটি দাগে ১৬ শতাংশ জমির মালিকানা দখলদার ঘোষণা করে  রায় প্রদান করেন ।সেই মোতাবেক এসিল্যান্ড অফিস থেকে  সরকারি সার্ভেয়ার এসে আমাদের সীমানা দিয়ে যায়।
এখন আমরা মাদ্রাসার বাউন্ডারি নির্মাণ করতেছি।কিন্তু সার্ভেয়ারের দেওয়া সীমানা অনুযায়ী  বাউন্ডারি করলে মোস্তফা মীর সাহেবের  ঘর ভেঙ্গে ফেলতে হবে । তাই আমরা মানবিক কারণে ৫ ফিট ছেড়ে  দিয়ে  বাউন্ডারি নির্মাণ করতেছি।তারপরও তিনি দূরে থেকে  বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি কিসের মসজিদের ইমাম। ওই দিন এইখানে কিছুটা সমস্যা হয়েছিলো আমি নিজে হাবিব কাজী সাহেবকে ফোন করেছি যেহেতু উনি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য। পরে উনি এসে আরো সবাইকে মানিয়ে দিয়েছে।
স্থানীয় মাইনউদ্দিন নামে একজন জানায়,ওই দিন এখানে কাজ করার সময় কামলাদের উপর মোস্তফা মীরের মেয়েরা ইট পাটকেল মারে।পরে কামলা এখান থেকে ভয়ে  সরে গেছে।তখন মাদ্রাসার সুপার হাবিব কাজী সাহেবকে ফোন করে।তিনি এসে উল্টো আমাদের সবাইকে মানিয়ে দিয়ে চলে যায়।
এবিষয়ে বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান কাজী বলেন, সেদিন কাজ করার সময় তারা বাধা দিছে।তখন হুজুর আমাকে ফোন করছে।আমি এসে সবাইকে মানিয়ে দিয়ে চলে আসছি ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital