শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুপুরে মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহর গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম
বিষ্ণুপুরে মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহর গণসংযোগ

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণসংযোগ করছেন মোমবাতির প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ।

চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ বিরামহীনভাবে গণসংযোগ করে যাচ্ছেন। প্রতিদিন তিনি তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) তিনি সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কিছু এলাকায় গণসংযোগ করেন।

৪নং ওয়ার্ডস্থ উত্তর পশ্চিম বিষ্ণুপুর গাউছিয়া জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন। নামাজের পর তিনি উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শ অনুসরণ করে চলতে হবে। এর বিকল্প মুমিন মুসলমানের জন্য অন্য কিছু নেই। ইসলামকে শুধুমাত্র ইবাদত, আমলের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান সেটা আমাদের ভুলে গেলে চলবে না।

Model Hospital

আবার ইসলামের কথা বলে কিছু আছে মোনাফেকি করে, ভণ্ডামি করে, রূপ পরিবর্তন করে, নবী, সাহাবা এবং আউলিয়ায়ে কেরাম সম্পর্কে ইসলাম বিরোধী আকীদা পোষণ করে, তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। ইসলামী সংগঠন নাম দিলে মৌলিক বিষয়গুলোর সাথে আপস করা যাবে না। তাওহীদ এবং রিসালাতের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। অথচ তথাকথিত কিছু ইসলামী সংগঠন ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের এসব মৌলিক বিষয়কে গৌণ করে ফেলে। তাই তাদের ব্যাপারে আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে।

মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুফিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল সুন্নী মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এবারের নির্বাচনে মোমবাতি মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান। উপস্থিত মুসল্লিরা এ সময় সমস্বরে মোমবাতির প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি ও স্থানীয় গাউছিয়া জামে মসজিদের খতিব মাওলানা আবু সুফিয়ান, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের স্থানীয় নেতা হারুন খান, নূরুল ইসলাম ফকির, আবুল তালুকদার, রবিউল তালুকদার, রনি তালুকদার, হাসান তালুকদার, ফয়সাল গাজী, স্বপন শেখ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital