মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৯ পিএম
কচুয়ায় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড(বিআরডিবি) এর ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে সমিতির হলরুমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাবের মিয়ার সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য (পরিচালক)মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনেরসঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান সুলতানা খানম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সহ-সভাপতি আলী আরশাদ মুন্সী, সাবেক পরিচালক মো. মোবারক হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সামীম, জুনিয়র অফিসার (হিসাব) সবুজ চন্দ্র রায়, পরিদর্শক ইব্রাহিম মোহাম্মদ আলী, মোঃ ইব্রাহিম খলিল, পরিচালক ইব্রাহিম খলিল, মো: ইদ্রিছ পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন আয় ব্যয় হিসাব নিকাশ কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় এবং আগামী জুন মাসে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়।

Model Hospital

অনুষ্ঠান শেষে সমবায়দের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সকালে পল্লী উন্নয়ন সমিতির কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন সুলতানা খানম ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাবের মিয়া।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।