রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

দুর্নীতিকে গুডবাই জানালেই সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব : এসিল্যান্ড হিল্লোল

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম
দুর্নীতিকে গুডবাই জানালেই সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব : এসিল্যান্ড হিল্লোল
শাহরাস্তিতে বেগম রোকেয়া দিবস, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে হিল্লোল চাকমা বলেন,দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বিশেষ করে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।তিনি আরও বলেন,বেগম রোকেয়া ছিলেন একজন মহীয়সী নারী। নারী জাগরণের যে প্রদীপ তিনি জ্বালিয়ে গেছেন, সেটি আজ প্রজ্জ্বলিত হয়ে পুরুষশাসিত সমাজে নারীর অংশগ্রহণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ফলে তার আন্দোলন আজ যথার্থ ও সার্থক হয়েছে।
নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন,বর্তমানে এ জনপদে স্বামী-স্ত্রীর অমিল, ভূমি সংক্রান্ত বিরোধসহ নানা সামাজিক সমস্যা চোখে পড়ছে। এসব প্রতিরোধে পরিবার থেকেই সকলকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।
বেগম রোকেয়ার জীবন শুধু আলোচনায় সীমাবদ্ধ না রেখে তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলকে শপথ নিতে হবে। কারণ দুর্নীতি একটি ব্যাধি—এটিকে বাঁচিয়ে রেখে কোনো দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আসুন আমরা দুর্নীতিকে গুডবাই জানাই।পরিশেষে তিনি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম,উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ইসহাক,শাহরাস্তি মডেল থানার এসআই মোঃ মনিরুজ্জামান,উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মাসুদ রানা,সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবুল কাশেম, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ,
বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রুহুল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সরোয়ার আলম, উপজেলা তথ্য আপা, মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আলী আজ্জমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও সুধীজন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা আক্তার। এ পর্বে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় “অদম্য নারী পুরস্কার– ২০২৫” প্রদান করা হয়।এতে শাহরাস্তি উপজেলায় ৩টি ক্যাটাগরিতে নির্বাচিত ৩ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
তারা হলেন— শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী:পৌরশহরের জনপ্রিয় শিক্ষিকা পারভীন সুলতানা, সফল জননী ক্যাটাগরি:সূচিপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইর পাড়া গ্রামের নাছিমা আখতার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের সীমা আক্তার।
বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারীদের আত্মনির্ভরশীল ও সচেতন করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করারও আহ্বান জানান তারা।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।