রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

রামপুরে আলোর দিশারী ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:২৪ পিএম
রামপুরে আলোর দিশারী ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার রামপুরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও মননশীলতা বিকাশে আলোর দিশারী ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে এবারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় ইউনিয়নের ১৯ টি প্রাইমারী শিক্ষাপ্রতিষ্ঠানের ২য় শ্রেনী থেকে ৫ম শ্রেণির ৩৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ‎বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন হাজীগঞ্জের দেশগাঁও ডিগ্রি কলেজের প্রভাষক মাজেদা ইসলাম সুমি। কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম সোহেল ও আরিফ হোসেন খোকন।
ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন পাঠানের সার্বিক সহযোগিতায় উক্ত বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক মিল্টন কান্তি দাস, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম পাঠান, সাংবাদিক কামরুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত জুয়েল, মঈনুল হোসেন সোহেল, আনিসুর রহমান মামুন ও হাবিবুর রহমান হিমেল প্রমূখ।
কেন্দ্র পরিদর্শক ও সংগঠনের শুভাকাঙ্ক্ষী কামরুল ইসলাম সোহেল বলেন, স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি কোমলমতি শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। তাদের প্রথম আয়োজন হিসেবে ব্যাপক সাড়া পাওয়া গেছে। পরীক্ষার এই আয়োজনকে সফল করতে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। একই সাথে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে বৃত্তির কার্যক্রম আরো প্রসারের আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া আলোর দিশারী ফাউন্ডেশন এর শিক্ষাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী নতুন বছরের ২ জানুয়ারি এবং পুরষ্কার প্রদান করা হবে ৯ জানুয়ারি।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।