শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চলতি সপ্তাহে ৩০০ আসনে জামায়াতসহ ৮ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম
চলতি সপ্তাহে ৩০০ আসনে জামায়াতসহ ৮ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

জামায়াতসহ ৮ দলের ৩০০ আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত হয়েছে। চলতি সপ্তাহে এই চূড়ান্ত প্রার্থী ঘোষণা হতে পারে জানিয়েছে ৮ দলের নেতারা।

সোমবার (২২ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ জাগো নিউজকে বলেন, আমাদের প্রার্থী প্রায় চূড়ান্ত হওয়ার পথে। প্রতিটি দলের মহাসচিব পর্যায়ের নেতাদের আসন চূড়ান্ত হচ্ছে। সব দলের আমিররা দু-একদিনের মধ্যে বসবেন। আশা করছি এই সপ্তাহে জানিয়ে দেব। আর বিলম্ব হবে না। মনোনয়ন ফরম সংগ্রহের আগে প্রার্থী চূড়ান্ত হবে।

তিনি বলেন, এখন একই আসনে আমাদের শরিক দলের একাধিক প্রার্থী মনোনয়ন নিচ্ছেন। এটা দলের অনুমতি নিয়েই। কিন্তু ৮ দলের অঙ্গীকার অনুযায়ী পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী ছাড়া সবাই মনোনয়ন প্রত্যাহার করবেন।

কোন দল কত আসনে নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুরু থেকে বলছি দলের চেয়ে ব্যক্তির যোগ্যতা আর এলাকায় জনপ্রিয়তা ও সামর্থ্যকে গুরুত্ব দেব। তবুও এত এত আসন, আর ৮টি দল হওয়ায় কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। নানা মানুষ ধর্ণা দিচ্ছেন প্রার্থী হওয়ার জন্য, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের ৮ দলের অঙ্গীকার অনুযায়ী প্রার্থী ঘোষণা হবে।

Model Hospital

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, আমাদের কাজ প্রায় শেষ। আশা করছি চলতি সপ্তাহের মধ্যেই প্রার্থী ঘোষণা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital