বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিবির দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে: পরওয়ার

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম
শিবির দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে: পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রশিবির সেই প্রাণ, সেই সত্তা—তারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। তারা দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে।

ছাত্রশিবিরের সঙ্গে গোটা জাতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য ছাত্রশিবিরের এই যাত্রার পেছনে গোটা জাতি তাদের সাহায্য করবে। তারা দুনিয়ার স্বার্থ সম্পদ গাড়ি বাড়ি সম্মান বিক্রি করে দিয়েছে, দুনিয়ায় তাদের দাবিয়ে রাখা যাবে না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্রশিবিরের আদর্শকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একদল অপপ্রচার চালাচ্ছে। জাতি কোনো মিথ্যাচার বিশ্বাস করবে না। রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য। ছাত্রশিবিরের আদর্শবাদী আন্দোলনকে যখন একদল শক্তি, যুক্তি ও আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়, তারা তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকার পথ বেছে নেয়।

Model Hospital

তিনি বলেছেন, ছাত্রশিবির হলো দুঃসাহসী নির্ভীক বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদাতের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটা কালো যুগ আমাদের পেছনে ফেলে এসেছি। ঠিক যে সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ঠিক সেই সময় আবার একটি চক্রের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ছাত্রশিবির তথা আধিপত্যবাদবিরোধী ইসলামি জনতার সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদের আবার পেছনে ঢেলে দিতে চায়।

তিনি আরও বলেন, ছাত্রশিবিরকে স্বাধীনতাবিরোধী, রগকাটা ও গুপ্ত সংগঠন বলা হচ্ছে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে অসত্য ও মিথ্যা কথায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়নি।

যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয় তাদের খুন, ফাঁসি, রিমান্ড, আয়নাঘর ও ক্রসফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না—যোগ করেন মিয়া গোলাম পরওয়ার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।