শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চেয়ারম্যান বুলবুল আহাম্মেদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৭ পিএম
ফরিদগঞ্জে চেয়ারম্যান বুলবুল আহাম্মেদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা
এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহাম্মেদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ইকবাল গাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুপ্টি পশ্চিম ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব বুলবুল আহাম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন, নব- নির্বাচিত ইউপি সদস্য আসাদুজ্জামান খাঁন কালু, মোহন পাটওয়ারী মানিক, ফজলুল হকসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ বলেন, আমি একজন তরুন চেয়ারম্যান, তোমরা যারা সামাজিক কাজ করো তোমরাও তরুন, তাই আমিও তোমাদের সাথের একজন হয়ে সামাজিক কাজে অংশ নিতে চাই।
তিনি আরো বলেন, তরুনরা চাইলেই সব সম্ভব।তাই তোমাদের প্রতি আমার অনুরোধ বর্তমানে এই সমাজে মাদকের ছড়াছড়ি। তাই আমি আশা করব তোমরা এই সচেতন তরুনসমাজ মাদকের বিরুদ্ধে কাজ করবে। আমাদের জনপ্রতিনিধের মাদক নির্মূলে কাজ করার জন্য তোমাদের সহযোগিতা চাই এবং যারা অতিরিক্ত ভাবে মাদকাসক্ত হয়ে পড়েছে তারা যদি কেউ মাদক ছাড়তে চায় তাহলে আমি এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো সহ যা যা করা প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিবো। তিনি বলেন, তোমরা যারা নিজের খেয়ে স্কুল-কলেজে পড়া অবস্থায় এই ধরনের সামাজিক কাজগুলো করছো তোমাদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি সব সময় যে কোন প্রয়োজনে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পাশে থাকব ইনশাআল্লাহ।
এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য তাজুল ইসলাম, হাসনাত গাজী, আল-আমিন হাজী, রফিকুল ইসলাম, মোজম্মেল হোসেন, জাকিয়া ইসলাম প্রিয়াঙ্কা, রাব্বি আটিয়া, হাান আটিয়া, ইকবাল গাজী, নাঈমুল হাছান, রফিকুল ইসলাম রাফি, আদর হাচান, নাঈম চৌধুরী, বাছির মৌল্লিক, জিলকদ, আল ইসলাম মিজি, হাছিব পাটওয়ারী, শেখ ফরিদ ও প্রিয়া আক্তার।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে নতুন ঘর পেল প্রতিবন্ধী পরিবার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ এম
দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে নতুন ঘর পেল প্রতিবন্ধী পরিবার

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন সত্যকে বুকে ধারণ করে আরও একটি অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো চাঁদপুরের শাহরাস্তির সামাজিক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’। জরাজীর্ণ ঘর সম্পূর্ণ নতুন করে পুনর্নির্মাণ করে দিয়ে এক অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে সংগঠনটি।

গত ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫ ঘটিকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এই ঘরটি ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহরাস্তির দাদিয়াপাড়া এলাকার গাজীবাড়ির মরহুম সিদ্দিক মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী ও শারীরিক প্রতিবন্ধী মেয়েটি চরম অসহায় হয়ে পড়েছিলেন। তাদের একমাত্র থাকার ঘরটি দীর্ঘদিন ধরে এতটাই জরাজীর্ণ ছিল যে, সামান্য বৃষ্টি আসলেই ঘরের ভেতর পানি ঢুকে একাকার হয়ে যেত। ভাঙা ঘরে মা আর মেয়ের দিন-রাত কাটতো চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায়।

বিষয়টি নজরে আসার পর দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা ও স্থানীয় এলাকাবাসী যৌথভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয়। সকলের ভালোবাসা, শ্রম ও আর্থিক সহযোগিতায় অবশেষে জরাজীর্ণ ঘরটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে করে দীর্ঘদিনের ভাঙা ঘরের কষ্ট দূর হয়ে মা ও মেয়ের মুখে ফুটেছে শান্তির হাসি।

Model Hospital

নতুন ঘর হস্তান্তর ও উদ্বোধনের আবেগঘন মুহূর্তে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল মমিন, আবদুর রহিম, মফিজুর রহমান, মোহাম্মদ হোসেন, আলী আক্কাছ, আনোয়ার হোসেন, ইয়াছিন আরাফাত, হুমায়ুন আহমেদ, এবং আবু ইউসুফ সুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের এই মহৎ উদ্যোগ সম্পর্কে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু ইউসুফ সুমন বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্যই হলো সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই পরিবারটির কষ্ট দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি। এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতায় আমরা ঘরটি নতুন করে গড়ে দিতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

“অনুষ্ঠানে সংগঠনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার রুবেল বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই পরিবারটি যেভাবে মানবেতর জীবনযাপন করছিল, তা অত্যন্ত হৃদয়বিদারক ছিল। মানবতার সেবায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অসহায় মা ও মেয়ের মুখে যে হাসি ফুটিয়েছে, তা আমাদের পুরো সংগঠনের জন্য একটি বড় সার্থকতা। যেকোনো দুর্যোগে এবং মানুষের প্রয়োজনে আমরা এভাবেই সবসময় মাঠে থাকবো।

“সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যাঁরা এই মহৎ কাজে আর্থিক, শারীরিক ও মানসিক সহযোগিতা দিয়ে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন, মহান আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন।