বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৩৬ এম
চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহবায় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

​বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চাঁদপুর জেলা ও পৌর শাখার সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে ৭নং ওয়ার্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মৎস্যজীবী দল চাঁদপুর পৌর শাখার এক সাংগঠনিক সিদ্ধান্তে ৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

গত ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানী ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ বকাউলের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটিতে মোঃ সিরাজুল হক প্রধানিয়াকে আহ্বায়ক এবং মোঃ ওসমান গনীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

​এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন, মোঃ ছিদ্দিক খাঁন এবং জাহাঙ্গীর হাওলাদার।

Model Hospital

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর সদর ও হাইমচর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া সহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে মৎস্যজীবী দলকে সুসংগঠিত করার লক্ষ্যেই তারা কাজ করে যাবেন। এই কমিটি ঘোষণার পর স্থানীয় নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital