বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গভীর রাতে কৃষি জমি রক্ষায় শাহরাস্তি এসিল্যান্ড হিল্লোল চাকমার অভিযান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
গভীর রাতে কৃষি জমি রক্ষায় শাহরাস্তি এসিল্যান্ড হিল্লোল চাকমার অভিযান

ঘন কুয়াশা আর কনকনে শীতকে উপেক্ষা করে মোবাইল কোর্ট পরিচালনা করেন শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

শাহরাস্তিতে আবারও কঠোর আইন প্রয়োগের দৃঢ় উদাহরণ স্থাপন করলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
১০ জানুয়ারি গভীর রাতে ঘন কুয়াশা আর কনকনে শীতকে উপেক্ষা করে রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত তিনি টানা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে উপজেলার তিনটি এলাকায়—স্বেতি নারায়নপুর (চিতোষী পশ্চিম), পূর্ব পাথৈর (রায়শ্রী দক্ষিণ) ও ঘুঘুরচপ (রায়শ্রী দক্ষিণ)—ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি উত্তোলনের অভিযোগ যাচাই করা হয়।
স্বেতি নারায়নপুর ও পূর্ব পাথৈরে মাটি কাটার স্পষ্ট আলামত পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে ঘুঘুরচপ এলাকায় ভেকু দিয়ে মাটি উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিকে হাতে-নাতে শনাক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০০৯-এর ১৫ ধারার অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
রাত গভীরের এই অভিযানকে ঘিরে স্থানীয় সচেতন জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। কৃষিজমি রক্ষায় টানা দিন–রাত এভাবে মাঠে কাজ করায় তরুণ এই প্রশাসনিক কর্মকর্তা এলাকায় ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।