বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এইম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩১ পিএম
কচুয়ায় এইম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ছবি: কচুয়ায় কচুয়ায় এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়ায় এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে শীতবস্ত্র ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান কামালের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,শিশুদের মেধা বিকাশে ও শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের যে কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার।

তিনি আরো বলেন,মানুষ মানুষের জন্য। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে আমরা শুধু স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছি। এইমফাউন্ডেশনের এই উদ্যোগ সাধুবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আস্থা গ্রুপের ফাউন্ডিং চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আনসারী,ডাইরেক্ট ও সাবেক ব্যাংকার মোঃ মঈনুল ইসলাম,কচুয়া উপজেলা সমাজসেবা ফিল্ড অফিসার মোঃ শামীম হোসেন প্রমুখ ।

Model Hospital

এ সময় বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশারফ হোসেন,ডাক্তার আব্দুল হাই কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আহসান তালুকদারসহ আস্থা গ্রুপের বিভিন্ন কর্মকর্তা ও এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল্লাহ আল বলেন,এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদেরকে আর্থিক সহযোগিতা ও সেবা প্রদান।

সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, স্কুল ড্রেস, বই-খাতা, মেধাবৃত্তি প্রদান ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ। সুবিধাবঞ্চিত ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বিনা মূল্যে পাঠদান। অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল করতে বিনামূল্যে সেলাই, ব্লক-বাটিক, হস্তশিল্প ও বুটিকের কাজ শেখানো। বৃক্ষরোপণ অভিযান, নিরাপদ পানি ও স্যানিটেশন উন্নয়ন এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম। প্রাকৃতিক দুর্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে আহার, বস্ত্র ও ঔষধসহ যুগোপযোগী মানব কল্যাণে সহযোগিতা করা।

 

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital