বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধণা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম
কচুয়ায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধণা

কচুয়ায় জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাউছার হোসেনকে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

কচুয়ায়  জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতৃবৃন্দকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধণা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী ) সন্ধ্যায়  কাদলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী
সংগঠনের  উদ্যোগে  চৌমুহনী বাজারে ওই ইউনিয়নের প্রবাসে বসবাসকারীদের সংবর্ধণা প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এবায়েদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন।
কচুয়া উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল মুন্সির পরিচালনায় বক্তব্য রাখেন, প্রবাসী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএম কাউছার হোসেন,সম্মানিত সদস্য আবু নাছের মিয়াজী,উপজেলা যুবদলের সহ-সভাপতি কাজী মো: হোসাইন প্রমূখ।
বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও দলের দুঃসময়ে দলীয় আন্দোলন-সংগ্রামে প্রবাসী নেতাদের আর্থিক ও সাংগঠনিক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তারা আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন ধানের শীষের প্রতীকের পক্ষে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান করেন।
বর্ণাঢ্য অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রবাসী বিএম কাউছার ,মোজাম্মেল মুন্সি, আবু নছর মিয়াজী , জহির হাজী, রবিউল ইসলাম, আবদুর রহিম দরবেশ, মোজাম্মেল তালুকদার,লাবিব খান,কাউছার আলম শুভ,আফছার মজুমদার,মো: রনি  খান,ইমাম হোসেনসহ উপস্থিত সবাইকে ফুল দিয়ে বরণ ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জান্নাতুল  আলমগীর,সদস্য কাউছার হোসেন,নুরুল আজাদ কলেজের সহকারি অধ্যাপক মো: ফরহাদ হোসেন তালুকদার,উপজেলা যুবদলের যুগ্ম সাধারন  সম্পাদক হাজী এমরান ,বিএনপি নেতা হান্নান তালুকদার,ওয়ার্ড বিএনপির  সভাপতি মো: জালাল,ছাদেক বেপারী, বিএনপি নেতা জাকির হোসেন মেম্বার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জহিরুল ইসলাম,ছাত্রদল নেতা মামুন বেপারী,স্বেচ্ছাসেবকদল নেতা আরিফ তালুকদারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চৌমুহনী বাজারে ধানের শীর্ষ প্রতীকের ভোট চেয়ে মিছিল ও গণসংযোগ করেন। পাশাপাশি ওই ইউনিয়নের ২ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital