বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৌ. মোহাম্মদ হোসাইনের ল্যাপটপ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০২ পিএম
হাজীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৌ. মোহাম্মদ হোসাইনের ল্যাপটপ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক (ডিজি), জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভুইয়া একাডেমির হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ল্যাপটপ বিতরণ করেন।

বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, বিশ্বায়নের এই যুগে তথ্য ও প্রযুক্তির বিকল্প নেই। সেজন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ডিজিটাল বাংলাদেশের প্রতি গুরুত্ব দিয়েছে ।

তিনি বলেন, ডিজিটালাইজেশন ফলে সেবা সহজিকরণ হয়েছে এবং সেই সুবিধা শহর থেকে গ্রাম পর্যায়ে সবাই ভোগ করছে। আমিও আমার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে তথ্য ও প্রযুক্তির শিক্ষা প্রসারে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাব (মোবাইল ফোন) বিতরণ করে আসছি। যার ধারাবিকতায় আজ এ প্রতিষ্ঠানে এসেছি।

Model Hospital

রামচন্দ্রপুর ভুইয়া একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি জামাল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, শাহরাস্তি ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, রামচন্দ্রপুর ভুইয়া একাডেমির প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান ও হোসেনপুর গাউছিয়া মাদরাসার সহযোগি অধ্যাপক আব্দুস সোবহান।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী উম্মে খাদিজা ও গীতা পাঠ করেন শিক্ষার্থী প্রীতম দেবনাথ।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা মীর হোসেন, নেছার আহমেদ পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা শাহজালাল বেপারী, যুবলীগ নেতা নন্দ দুলাল দাস, ফোরকান হোসেন রবিন, মিন্টু দাস, শ্রমিক লীগ নেতা তাপস সরকার, হেলাল মিজি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জসিম পাটওয়ারী, আবুল বাশার, হাবিবুর রহমান ভুইয়া, ইসমাইল হোসেন পাটওয়ারী, দাতা সদস্য মনির হোসেন টেলু, ছাত্রলীগ নেতা সুমন ফারুক হোসেন, মামুন হোসেন, অপু, ফরহাদ হোসেনসহ অন্যান্য অতিথি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।