শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের বিকল্প নেই : উজালা রানী চাকমা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের বিকল্প নেই : উজালা রানী চাকমা

লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহনশীলতা অর্জন করতে পারে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।”

Model Hospital

তিনি আরও বলেন, আজকের যুগে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সমানভাবে গুরুত্বপূর্ণ। কেবল ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে না, বরং খেলাধুলার মাধ্যমে তারা শৃঙ্খলা, ধৈর্য ও প্রতিযোগিতামূলক মনোভাব শেখে, যা ভবিষ্যৎ জীবনে অত্যন্ত সহায়ক।”

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে হলে নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে।” তিনি অভিভাবক ও শিক্ষকদের খেলাধুলায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করার আহ্বান জানান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আজিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েম ও এস এম জাকির হোসেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital