বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি জুড়ে ড. নেয়ামুল বশিরের ছাতা মার্কার গণসংযোগ

রাফিউ হাসান হামজা প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম
শাহরাস্তি জুড়ে ড. নেয়ামুল বশিরের ছাতা মার্কার গণসংযোগ
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে জামায়াতের নেতৃত্বে গঠিত ১০দলীয় জোটের  কর্নেল অলির নেতৃত্বাধীন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও ছাতা প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশির আজ শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ও দক্ষিণে দিন-ভর গণসংযোগ করে পুরো এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছেন। টামটার সরু গলি থেকে বাজার পাড়া, কৃষক শ্রমিকের বসত ভিটে পর্যন্ত ঘুরে তিনি ভোটারদের সামনে ছাতা প্রতীকের প্রতীকী বার্তা তুলে ধরেন। তার ভাষায়, “এই ছাতাই হবে মানুষকে রক্ষা করার আস্থার প্রতীক।”
স্থানীয়দের অনেকে বলছেন, প্রচারণার ধরনটা এবার আলাদা।প্রার্থী সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে নিজের প্রতীককে মানবিকতার প্রতীকে রূপ দিতে ছুটছেন। ড. বশির ভোটারদের কাছে শুধু ভোট চাননি, বরং আশ্বাস দিয়েছেন মানুষকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ শাহরাস্তির উন্নয়নের পথ তৈরি করবেন। গণসংযোগে তিনি সকলকে ছাতা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, পরিবর্তন চাইলে সাহসী সিদ্ধান্ত নিতেই হবে,জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে শাহরাস্তি-হাজীগঞ্জে ছাতা প্রতিকে আপনার মূল্যবান ভোট দিন এবং গনভোটে “হ্যাঁ” জয়যুক্ত করুন।
টামটা এলাকায় আজকের এই গণসংযোগ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত সহ জোটের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital