বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একদল কার্ড দিবে, সেটা ব্যক্তিগত নাকি সরকারি টাকাই প্রশ্ন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম
একদল কার্ড দিবে, সেটা ব্যক্তিগত নাকি সরকারি টাকাই প্রশ্ন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা) আসনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনামূলক কার্যক্রম শুরু করেছেন, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া। সোমবার (২৬ জানুয়ারি) বিকালে তিনি হাজীগঞ্জ ও দুপুরে শাহরাস্তি উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর ফুটবল প্রতীকের প্রচারনা শুরু করেন।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাকির হোসেন প্রধানীয়া বলেন, এ দেশে দু-র্নী-তি বন্ধ করা যাবে না। বেতন দিয়ে সরকারি কর্মচারিরা পারিবারিক ব্যয় ও সন্তানদের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খেতে হয়। তাই, আগে যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, একদল কার্ড দিবে কিন্তু ব্যক্তিগতভাবে দিবে, নাকি জনগনের (সরকারি) টাকাই জনগণকে দিবে। তা কিছুই বলে না। আমি মনে করি, এটি কার্ডের নামে প্র-তা-র-ণা। অপর একদল জান্নাতের বিনিময়ে ভোট চান। এখন প্রশ্ন হলো, শরিয়তের হুকুম-আহকাম না মানলে তারা কিভাবে জান্নাতে নিতে পারবে।

নির্বাচনে অংশগ্রহণের কারণ উল্লেখ করে তিনি বলেন, সবদল কর্মসংস্থান ও উন্নয়নের কথা বলে। কিন্তু স্বাধীনতার অর্ধশত বছরেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়নি। অথচ তাদের ঘোষিত কর্মসংস্থানের খবর থাকেনা, আবার কাঙ্খিত উন্নয়নও হয়না। আমি মনে করি, আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

Model Hospital

জাকির হোসেন প্রধানীয়া বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সাতটি বিষয় নিয়ে কাজ করতে চাই। এতে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, আবার দেশ ও জনগণের কাঙ্খিত উন্নয়ন হবে। আর তা হলো, উপজেলা পর্যায়ে সংসদ সদস্যেদের কার্যালয় স্থাপন, সততা, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, নারীর ক্ষমতায়ন, কৃষক ও শ্রমিকের উন্নয়ন।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় সংবাদ সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সাংবাদিক মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন সুজন দাস। এরপর বক্তব্য রাখেন, শাহরাস্তির মো. নুরুজ্জামান প্রিন্স ও হাজীগঞ্জের আওলাদ হোসেন প্রধানীয়া।

এসময় প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital