বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রেমে ব্যর্থ হয়ে কিশোর কিশোরীর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৭ পিএম
মতলব উত্তরে প্রেমে ব্যর্থ হয়ে কিশোর কিশোরীর আত্মহত্যা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফুফাতো ভাই নিলয় (১৫) ও মামাতো বোন ফাহিমা (১২) একযোগে আত্মহত্যা করেছে। গত ২৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে প্রেমে ব্যর্থ হয়ে তারা এই পথ বেছে নিয়েছে।

পুলিশ জানায়, তারা বিষ পান করার পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। আজ ২৭ ফেব্রুয়ারী পোস্ট মর্টেম এর জন্য তাদের মৃতদেহ চাঁদপুর মর্গে প্রেরণ করে থানা পুলিশ।

তাদের পারিবারিক সুত্র জানায়, নিলয়ের পিতা মৃত্যুবরণ করার কারণে সে মামা মোহন ফরাজির বাড়িতে থাকতো। মোহন ফরাজি চারটি বিয়ে করেন। মেয়ে ফাহিমা তৃতীয় সংসারের ইয়ারুন নেছার মেয়ে। ইয়ারুনের সাথে মোহনের তালাক হওয়ায় ফাহিমা তার বাবার সংসারেই থাকতো। তবে তার নানার বাড়ি পাশের গ্রাম জঙ্গল ইসলামাবাদ গ্রামেও যাওয়া আসা ছিল।

মোহনের চতুর্থ স্ত্রী নাছিমা বলেন, আমি গতকাল (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঘরে এসে দেখি ফাহিমা উদ্ভট শব্দ করছে। তাকে জিজ্ঞেস করলে সে কিছুই বলেনি। তার কিছুক্ষণ পরে আবার নিলয়কেও একই অবস্থায় দেখি। পরে তাদেরকে দ্রুত হাসপাতালে নেই। পরে জানতে পারি তারা কেরির মারার ট্যাবলেট (বিষ) পান করেছে। কিন্তু কেন তারা বিষ পান করল তা বুজতে পারছি না।

Model Hospital

প্রতিবেশী আঃ মতিন সহ কয়েকজন জানান, তাদের মধ্যে প্রেমে সম্পর্ক ছিল। হয়তো এই সম্পর্কের জেড় ধরেই আত্মহত্যা করেছে। নিলয় এবার দশম শ্রেণির ছাত্র এবং ফাহিমা চতুর্থ শ্রেণির ছাত্রী।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, তাদের লাশ এনে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে সত্যতা জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।