বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে : নাজিয়া হোসেন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:৪১ এম
যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে : নাজিয়া হোসেন

শাহরাস্তি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এক আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি সেনা ক্যাম্পের মেজর ফাহমী ও ক্যাপ্টেন আসমাউল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোতালেব খান এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আবুল হাসান,আইসিটি অফিসার মোঃ শাহজাহান।

Model Hospital

সভায় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ডা. মো. আব্দুর রাজ্জাক, মো. মোশারফ হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. মাহাতাব উদ্দিন হেলাল ও ইঞ্জিনিয়ার মো. আলম বেলাল।

এছাড়া প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লিটন এবং জোবায়দুল কবির বাহাদুর, এছাড়াও কুরফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির,মেহের ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী,নিজমেহের মডেল  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন,মেহের হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান,গণমাধ্যমকর্মী মইনুল  ইসলাম কাজল ও মো. মাসুদ রানা, মোহাম্মদ রুহুল আমিন তরুণ সভায় অংশ নেন।

সভায় বক্তারা মাদক, বাল্যবিয়ে, কিশোরগ্যাং, সামাজিক অস্থিরতা, মোটরবাইক ও বালুবাহী ট্রাক চলাচল, জনস্বাস্থ্য ঝুঁকি, চুরি-ডাকাতি এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজে গাফিলতির অভিযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে আরও সজাগ ও দায়িত্বশীল হতে হবে।

বর্তমান পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই একমত পোষণ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে ধন্যবাদ  জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।