বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ এম
সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মতলব উত্তর উপজেলায় ৫ বারের ইউপি চেয়ারম্যান ও নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খন্দকারের দাফন সম্পন্ন হয়েছে।
স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনানী বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ ও মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরেন্য এই শিক্ষক ও জনপ্রিয় জনপ্রতিনিধি আবুল হোসেন খন্দকার মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
গতকাল সোমবার বাদ মাগরিব উপজেলার নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সমাজ সেবক হেলাল উদ্দিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মরহুমের বড় সন্তান রেজোয়ান খন্দকার, জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এমরান হোসেন মিয়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা প্রধান, নাউরিয়া আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যাহ।
বরেণ্য এই ব্যক্তির জানাযায় উপজেলার শিক্ষক সমাজ ও রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৪ সালে বিএ পাশ করা এই জনপ্রিয় ব্যক্তি স্বাধীনতাপূর্ব ১৯৬৯ সালে রিলিফ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। স্বাধীনতার পর তিনি ৫ বার মতলবের ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ১৯৭১ সাল থেকে ২০১৬ পর্যন্ত শিক্ষকতা করছেন ঐতিহ্যবাহী নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে। ২০০১ সালে শিক্ষকতার অবসর সময় হলেও শ্রদ্ধা আর ভালোবাসার টানে যেতে পারেননি অবসরে শিক্ষকতা করেন ২০১৬ সাল পর্যন্ত। এর মধ্যে ১৯৭৫ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন‌ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital