বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শহীদ দিবসে  প্রসাশনের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম
হাজীগঞ্জে শহীদ দিবসে  প্রসাশনের আলোচনা সভা
মহান আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস  ও শহীদ  দিবসে হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার উপজেলা ই সেন্টারে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রধানের কোর আন তেলায়াতের মধ্যদিয়ে শুরু হওয়া এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি, উপজেলা কমিশনার (ভুমি) নুশরাত জাহান,  মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যা পাটোয়ারী, মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, শিক্ষক রোকেয়া সুলতানা।
পরে শহীদদের স্মরণে দোয়া শেষে পুরস্কার বিতরন করা হয়। এসময় প্রসাশনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital