শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কচুয়া কাদলায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১:০১ পিএম
কচুয়া কাদলায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট

কচুয়ায় বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদারের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলায় পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়ায় কাদলা ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক ব্যতিক্রর্মী ফুটবল টুর্নামেন্টের  খেলা আয়োজন করেছেন বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার।
সোমবার বিকেলে  মনপুরা বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে বর‌ইগাঁও যুব উন্নয়ন ও মুরাদপুর বন্ধন সোসাইটির বনাম মনপুরা বাতাবাড়িয়া টাইগার একাদশ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি  ভাষ্যকার মো.আমির হামজা বিভিন্ন অঙ্গভঙ্গিমাতে চমৎকার উপস্থাপনায় পুরো মাঠের চতুর পাশে দর্শক কানায় কানায় দাঁড়িয়ে খেলাটি উপভোগ করেন।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে। তবে নির্ধারিত সময়ে মনপুরা বাতাবাড়িয়া টাইগার পক্ষে করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফলে বর‌ইগাঁও যুব উন্নয়ন ও মুরাদপুর বন্ধন সোসাইটিকে ১ গোলে পরাজিত করে মনপুরা বাতাবাড়িয়া টাইগার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে এক আনন্দঘন পরিবেশে বিজয়ী দল ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন  ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার। খেলাটি পরিচালনা হিসেবে দায়িত্ব পালন করেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম।
এ সময় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক তপাদার, রফিকুল ইসলাম, হাজী এমরান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাফরুল আলম সেলিম,আবুল কালাম আজাদ ,ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউনুছ মাস্টার,ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, বিএনপি নেতা হেদায়েত উল্লাহ,বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারন সম্পাদক রবিউল আলম, সমাজ সেবক সোহাগ হোসেন, যুবদল নেতা মাসুম মিয়াজী, সোহাগ হোসেন, আমির হোসেন, ছাত্রদল নেতা মুক্তার হোসেন  প্রমুখ।
এসময় বর‌ইগাঁও যুব উন্নয়ন ও মুরাদপুর বন্ধন সোসাইটি, মনপুরা বাতাবাড়িয়া টাইগার ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় প্রধান অতিথি  রফিকুল ইসলাম মাস্টার বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থধারার পথে এগিয়ে নেওয়া সম্ভব।
টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও বর‌ইগাঁও যুব উন্নয়ন ও মুরাদপুর বন্ধন সোসাইটি সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার বলেন, এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখা ও ক্রীড়ামুখী করার জন্যই আমাদের এ আয়োজন। তারা ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।
খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে ভিড় করেন। পুরো ম্যাচ জুড়ে দর্শকরা আনন্দ-উচ্ছ্বাস ও করতালিতে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে মাঠে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শাহতলীতে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলবে : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পিএম
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলবে : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

শাহতলীতে শহীদ জিয়ার স্মরণে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সমাপনী খেলায় চ্যাম্পিয়ান মান্দারী স্পোটিং ক্লাব দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী এক্সপ্রেস ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী খেলার উদ্বোধন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

পরে বিকাল ৫টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা যায়। তরুণদের খেলাধুলা প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলবে। কেউ আইন হাতে নিবেন না, কোন মাদক ব্যবসায়ীকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন।

Model Hospital

তিনি বলেন, যুবসমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাদকের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে। যুবকরাই আগামীর বাংলাদেশ বির্ণিমানেে কারিগড়। যুবসমাজ খেলায় ব্যস্ত থাকলে, মাদকের অন্ধকার জগৎ থেকে দূরে থাকবে। সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে খেলার বিকল্প নেই।

তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে তরুণেরা মাদকের পথ এড়িয়ে, দেশের ইতিবাচক ও গঠনমূলক নেতৃত্বে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের অলস সময়কে ইতিবাচকভাবে পূরণ করে, ফলে মাদক গ্রহণ বা অপরাধমূলক কাজে জড়ানোর সুযোগ কমে যায়।

প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সাহেব মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। তিনি চাঁদপুরকে মাদকমুক্ত করতে কাজ করছেন৷ কিশোর গ্যাং এবং ভূমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। চাঁদপুরের উন্নয়নে মানিক ভাই কাজ করছেন।

৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর মিজির পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম (বাবলু)।

এসময় উপস্থিত ছিলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: মাহবুব খান বাবলু, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন তাতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, স্বেচ্ছাসেবক দলের নেতা মো: শওকত কারী, ইউনিয়ন মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠিনক সম্পাদক পারভেজ মিজি, সমাজসেবক ও শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আনোয়ার গাজী, বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজিসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সুধীজন, দর্শকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দগণকে ক্রেস্ট প্রদান করেন শাহতলী এক্সপ্রেস সংগঠনের নেতৃবৃন্দ৷

শহীদ জিয়ার স্মরণে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সর্বমোট ৩২টি দল অংশগ্রহন করে। এর মধ্যে ফাইনাল খেলায় মান্দারী স্পোটিং ক্লাব দল ও এসকে স্পোটিং ক্লাব দল অংশগ্রহন করে। ফাইনালে ০-১গোলে চ্যাম্পিয়ান হয় মান্দারী স্পোটিং ক্লাব এবং রানার্সআপ হয় এসকে স্পোটিং ক্লাব। খেলায় চ্যাম্পিয়ান মান্দারী স্পোটিং ক্লাব দল ও রানার্সআপ এসকে স্পোটিং ক্লাব দলকে পুরস্কার ও খেলোয়ারদের মেডেল প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

শেষে সভাপতির বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী।