শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা

আমাদের মাঝে দেশপ্রেম ধারণ করতে হবে : জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৪৪ পিএম
আমাদের মাঝে দেশপ্রেম ধারণ করতে হবে : জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার

বিকেলে চাঁদপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

চাঁদপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও নাটিকা মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

তিনি তার বক্তব্যে বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস। আমরা পড়েছি ১৯৭১ সালের ২৫ মার্চ দিনটিকে ঘৃণাবরে স্মরণ করি। কারণ ২৫ মার্চ রাতে পাক-হানাদার বাহিনী ঘুমন্ত বাঙ্গালির উপর বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়েছিলো। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে এসেছেন সবার জীবনে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন। ২৫ মার্চের কালো রাত্রিতে আমাদের বুদ্ধিজীবী, বীরসেনা, শিক্ষক, ডাক্তার ও সকল বাহিনীর বড় বড় কর্মকর্তাদের নির্বিচারে হত্যা করেছে।

তিনি আরো বলেন, আমরা সবার আগে বাংলাদেশেকে নিয়ে এগিয়ে যেতে চাই। ১৯৭১ আমাদের কাছে একটি পাতা, আমাদের কাছে কিছু ছবি-প্রতিচ্ছবি, কিছু মুভি ও নাটক আছে। কিন্তু আমাদের সামনে সাড়িতে কিছু বীর মুক্তিযোদ্ধা বসে আছে। তাদেরকে শ্রদ্ধার সালাম জানাই। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

Model Hospital

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের ও প্রজন্মের জন্য বুকের বুকের তাজা রক্ত ও জীবন বিসর্জন দিয়েছেন। তাই আমাদের মাঝে দেশপ্রেম ধারণ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুল হুদা বিজয়ের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম ,চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বীর মুক্তিযোদ্ধা কাজী হাসেম ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাও. হাবিবউল্লাহ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেক সহকারী বিশ্বজিৎ চন্দ্র দাস। সবশেষে গণহত্যা পেক্ষাপটে নির্মিত “আর্তনাদ” নাটক মঞ্চস্থ হয়েছে। নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন শরীফ চৌধুরী। পরিবেশনায় ছিলেন বর্ণচোরা নাট্যগোষ্ঠী।

‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পিএম
‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে’ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে, গ্রেপ্তার করা হবে’ বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ প্রধান আব্দুল কুদ্দুছ চৌধুরী (ডিআইজি)।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরিতে অবস্থিত শহীদ সুভাষ হলে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে ডিআইজি বলেন, ‘ছেলে-মেয়েদের উপরে আপনাদের নিয়ন্ত্রণ নেই, আমাদের নিয়ন্ত্রণ নেই। যে সময়ে বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, তাদেরকে বিকেল বেলায় রাস্তায় প্রকাশ্যে ঘুরতে দেখা যায় এবং বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে শিস মারতে দেখা যায়। এই ছেলে-মেয়েগুলো কার জন্য নষ্ট হচ্ছে, পারিবারিক শাসনটা কোথায়? এটা যদি থাকে তাহলে তো কিশোর গ্যাং তৈরি হয় না।’

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কিশোর গ্যাং এই দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

Model Hospital

সমাবেশে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরটা ব্যতিক্রম। এখানে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। জেলা পুলিশ সম্প্রতি অপরাধ দমনে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে।

কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত এই সুধী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।