বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পিকআপ চাপায় পিতা-পুত্র নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৫:৫৯ পিএম
হাজীগঞ্জে পিকআপ চাপায় পিতা-পুত্র নিহত

নিজস্ব প্রতিনিধি : দোকান উদ্বোধনের পর তাবাররুক বিতরণ করতে গিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপের চাপায় নিহত হয়েছেন বাবা ও ছেলে।  নিহতরা হলেন : জিল্লুর রহমান (৪৬) ও ছোট ছেলে বায়জিদ (৮)। তাদের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার নাছির নগর উপজেলার শ্রীপুর গ্রামে ।

মিলাদ শেষে তাবারক বিলাতে সড়ক পার হতে যায় আট বছরের বায়জিত ও তার বাবা জিল্লুর রহমান। পার হতে পারলো না তারা। চাঁদপুরগামী একটি পিক-আপ ভ্যানের চাপায় পড়ে এখন পার হয়ে গেলো এই পৃথিবী। নিথর দেহ নিয়ে চলে গেলেন পরপারে।

শুক্রবার রাত সাড়ে আটটায় বলাখাল বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা।

জিল্লুর রহমানের আরেক ছেলে জুবায়ের। সে দুই বছর ধরে হাজীগঞ্জের বলাখাল বাজারে একটি প্লাস্টিকের দোকানে চাকরি করেন। সেই দোকানটি নিজের নামে কিনে উদ্বোধন করেন শুক্রবার সন্ধ্যায়। দোকান উদ্বোধন করতে প্রথমবারের মতো হাজীগঞ্জে আসা জিল্লুর রহমানের। সাথে আসেন শিশু বায়জিত।

Model Hospital

বড় ছেলে জুবায়ের জানান, মদিনা প্লাস্টিকের দোকান উদ্বোধন শেষে পাশের দোকানদারকে মিলাদের তাবারক দিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন বাবা আর ছোট ভাইটা।বাবার স্বপ্নটা পূরণ হলো কিন্তু দেখতে পারলো না।

দুর্ঘটনাস্থলে মারা যান শিশু বায়জিত। তার বাবা জিল্লুর রহমানকে স্থানীয়রা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে সড়ক দুর্ঘটনার পর ঘন্টাব্যাপী সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজেদুল করিম জোয়ার্দার দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাজীগঞ্জ থানা তদন্ত ওসি ইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital