বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানিক এমপির হস্তক্ষেপে ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাংচুরের মামলায় আটক- ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১:৪১ পিএম
মানিক এমপির হস্তক্ষেপে ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাংচুরের মামলায় আটক- ২
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপির হস্তক্ষেপে ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাংচুরের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই মোঃ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ রাত অনুমান ০২.৩০ মি. ফরিদগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আমির হোসেন  প্রঃ স্বপন (৫২), পিতা সেকান্তর আলী, সাং-চির্কা চাঁদপুর (ভুইয়া বাড়ি), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এবং একই তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকায় আসামী: ২। মোঃ হাবিবুর রহমান (৪২), পিতা-শহিদ উল্যাহ পাটওয়ারী, সাং-নোয়াগাঁও (পাটওয়ারী বাড়ি), উভয় থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানার মামলা নং-০৬। তাদেরকে ৪/০৪/২০২৬খ্রিঃ, ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশো/২০২৪ এর ৪(১)/৫ মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির  সভাপতি    শেখ ফরিদ আহমেদ মানিক এমপি  জানান, ফরিদগঞ্জের এ ঘটনার জন্য চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে  এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানাচ্ছি। এ ঘটনার  যারাই জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে  আইনের আওতায় আনার জন্য পুলিশ বিভাগকে  পরামর্শ দিয়েছি। চাঁদপুরের এসপি মহোদয় ও ফরিদগঞ্জ ওসি সাহেবকে বলেছি ব্যবস্থা নিতে ।
পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহন করেছে। চাঁদপুর জেলা পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।
চাঁদপুর পুলিশ সুপার মো:রবিউল ইসলাম জানান,  ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছি, এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে  দ্রুত আইনের আওতায় আনার জন্য। ইতিমধ্যে এ ঘটনায় ২জনকে আটক করতে সক্ষম হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ  জানান, ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাংচুরের ঘটনায় দুজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানা মামলা হয়েছে,  মামলা নং -০৬। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশো/২০২৪ এর ৪(১)/৫ মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
এজাহার ভুক্ত বাকী আসামীদেরও গ্রেফতারে প্রক্রিয়া চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।