বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা মৎসজীবি দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৫:২৮ পিএম
হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা মৎসজীবি দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবি দল হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ও পৌরসভা মৎসজীবি দলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে সোনাইমুড়ি এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

প্রধান বক্তা হিসাবে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মৎসজীবি দলের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সেলিম উল্যাহ সেলিম, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইমাম হোসেন ওআকতার হোসেন মাঝি।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী ও সাংগঠনিক সম্পাদক নাফের শাহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়া, হাজীগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মৎসজীবি দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটওয়ারী ও জাহাঙ্গীর আলম সনি, কুমিল্লা উত্তরের আহবায়ক লিয়াকত আলী খান, কুমিল্লা িেদণর সদস্য সচিব মো. জহির উদ্দিন, চাঁদপুর জেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, হাজীগঞ্জ উপজেলা মৎসজীবি দলের সাবেক সভাপতি মো. শাহআলম খান।

Model Hospital

এর আগে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ও পৌরসভা মৎসজীবি দলের দ্বি-বার্ষিক সম্মলনের উদ্বোধন করেন, জেলা মৎসজীবি দলের সভাপতি মো. মোস্তফা কামাল। এরপর পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ওলামা দলের নেতা মাওলানা হাবিবুর রহমান।

বক্তব্য শেষে কেন্দ্রিয় নেতৃবৃন্দের পক্ষে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি।
এতে হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া ও পৌর সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম এবং শাহরাস্তি উপজেলা সভাপতি মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. তাপাজ্জল হোসেন ও পৌর সভাপতি মো. আমির গাজী ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেনের নাম ঘোষণা করা হয়।

উপজেলা মৎসজীবি দলের সাবেক সাধারণ সম্পাদক ইমান হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎসজীবি দলের কুমিল্লা িেদণর সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম, জেলা সহ-সভাপতি মনির হোসেন, খান মো. মোস্তফা কামাল ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হানিফ বকাউল প্রমুখ।

এ সময় হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌরসভা যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু মজুমদার উপস্থিত ছিলেন।

এ সময় হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন সর্দার, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎসজীবি দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।