বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির সভাপতি মিশনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:১৬ পিএম
শাহমাহমুদপুরে বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির সভাপতি মিশনের সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সাথে স্বাক্ষাতকালে শাহজালাল মিশন বলেন, আমি পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে স্বপরিবারে সৌদি আরব গমন করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমার হজ্ব কবুল করেন। এবং সুন্দরভাবে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও যেন একদিন আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক পান।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং জনগণের পাশে থেকে কাজ করবেন। দেশ ও মানুষের কল্যাণে বিএনপির রাজনীতি এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি দূরে থাকলেও আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ ফিরে এসে আবারও আপনাদের সাথে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করবো।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এসএম বাকের খন্দকার, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ-সভাপতি মোশারফ হোসেন কারী ও নজরুল ইসলাম বাবলু, সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ কাদের কাজী এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ পাটোয়ারী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিব খান, মনিরুজ্জামান পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম গাজী, সদস্য সচিব শাকিল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ খান সহ ইউনিয়ন এবং ওয়ার্ডের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে শাহজালাল মিশনের সুস্বাস্থ্য ও পবিত্র হজ্ব সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা তার সুস্থতা ও নিরাপদ সফর কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।