শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে বিদ্যালয়ের চলাচলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৪ পিএম
মতলবে বিদ্যালয়ের চলাচলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের প্রধান সড়কে মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের জন্য মেইন রাস্তা থেকে আবু সাঈদ ও জুলহাস দেওয়ানের নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী এ পথ দিয়ে বিদ্যালয়ে চলাচল করে।
স্থানীয় লোকজনের সহায়তায় এ মাটির রাস্তার উপর বালু ও ইটের সলিং করা হয়। বুধবার দিনের বেলায় জুলহাস দেওয়ানের ছেলে ও তার পরিবারের লোকজন নিয়ে ইট সলিং উপড়ে ফেলে। এ বিদ্যালয়ে ১শ’ ২২জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে।
বক্তব্য রাখেন- নুসরাত জাহান ইরা, আয়েশা তাবাসসুম মিলা, রাবেয়া বসরী জেরিন, জাকিয়া সুলতানা, খাদিজা পাটোয়ারী, মুস্তাকিম মাহমুদ , আব্দুল্লাহ আল তাজিম’সহ ‌অভিভাবক ও এলাকাবাসী।
জুলহাস দেওয়ানের  সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি দুবাই প্রবাসী, আমার জমির উপর দিয়ে বিদ্যালয়ে চলাচল জন্য রাস্তা আছে এবং থাকবে। এ জমিটি আমি ক্রয় করেছি। জমি পরিমাপ করে আমার এবং আমার প্রতিবেশীর সীমানা নির্ধারণ করে দুই জনের মধ্য থেকে রাস্তা করা হবে। জমির সীমানা নির্ধারণ ছাড়াই আমার একক জমির উপর দিয়ে চলাফেরার জন্য মাটির কাঁচা রাস্তা রয়েছে। সেখানে ইট সলিং দিয়ে আমাকে না জানিয়ে একটি মহল জোরপূর্বক রাস্তা করার চেষ্টা করলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানানো হয়। তারপরও ইট সলিং করায় ইট উপড়ে ফেলা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital