বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একসঙ্গে হাফেজ দুই ছেলে, মায়ের আনন্দে ভাসছে মতলব

মির্জা মানিক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৫০ পিএম
একসঙ্গে হাফেজ দুই ছেলে, মায়ের আনন্দে ভাসছে মতলব

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একই মায়ের দুই সন্তান একসঙ্গে পবিত্র কোরআনের হাফেজ হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

উপজেলার বহরী এলাকায় অবস্থিত বহরী দারুচ্ছুন্নাত হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা সূত্রে জানা যায়, গতকাল অনুষ্ঠিত ৩৬তম ওয়াজ মাহফিলের সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে পাগড়ী গ্রহণ করে সহোদর দুই ভাই মো. শিহাব খান ও মো. শিফাত খান। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দুই ভাইয়ের মা কোহিনুর বেগম ও বাবা শাহ আলম বলেন, সন্তানদের এই অর্জন তাঁদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। দক্ষিণ নলুয়া গ্রামের এই পরিবারের জন্য এটি শুধু পারিবারিক সাফল্য নয়, ধর্মীয় দিক থেকেও এক বিশেষ অর্জন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব ও শিফাতের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাদের এমন অর্জন ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে হিফজে কোরআনের প্রতি উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

Model Hospital

এদিকে স্থানীয় বাসিন্দারা দুই ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের জন্য দোয়া করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital