বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে চাঁদপুর জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে : শাজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:১৭ এম
জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে : শাজাহান মিয়া

গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে চাঁদপুর জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাজাহান মিয়া।

গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে চাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন জেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের বাইতুল আমীন চত্বর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় সাধারণ মুসল্লী, ব্যবসায়ী, যানবাহন চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জননেতা মো: শাহজাহান মিয়া। তিনি বলেন, “দেশব্যাপী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ একইসঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়নে গড়িমসি করছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সেক্রেটারি মোঃ বেলায়েত হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, জাহাঙ্গীর পাটওয়ারী, তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশীলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

Model Hospital

এ সময় বক্তারা বলেন, জনগণের মতামতকে সম্মান না করলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। তারা সরকারের বিভিন্ন নীতি ও কার্যক্রমের সমালোচনা করে বর্তমান পরিস্থিতিতে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলেও দাবি করেন।

লিফলেটের মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital