বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রাতে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে পুলিশের অভিযানে ২৭ জন আটক

মো. মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:৩৯ পিএম
শাহরাস্তিতে রাতে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে পুলিশের অভিযানে ২৭ জন আটক

শাহরাস্তিতে স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাতের আড্ডা ও অযাচিত ঘোরাফেরা বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং কিশোর গ্যাং প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ২৯ -৩০ এপ্রিল রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন সড়কে অভিযান পরিচালিত হয়।

এ সময় রাতের বেলায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা ১৩+১৪ মোট ২৭ জন স্কুল ও কলেজ শিক্ষার্থীকে থানায় নিয়ে এসে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে প্রথম দিন উপজেলার বিভিন্ন এলাকায় এবং বৃহস্পতিবার রাতে ওয়াকওয়ে থেকে ১৪ জনকে আটক করা হয়।

এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে পরিবার ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কিশোর গ্যাং ও অনিয়ন্ত্রিত আড্ডা প্রতিরোধে আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।

Model Hospital

অভিযান প্রসঙ্গে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে বিচ্যুত না হয়, সে জন্যই আমাদের এই উদ্যোগ। সন্ধ্যার পর অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও আড্ডা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদেরও আরও দায়িত্বশীল হতে হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল উপজেলা পরিষদের এক সভায় চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা, আড্ডাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় মাঠপর্যায়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশ ও প্রশাসনের এমন উদ্যোগে সচেতন মহল ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনে ফেরাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital