বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কচুয়ার আরমান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:১৫ এম
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কচুয়ার আরমান
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অধীন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কচুয়ার কৃতি সন্তান মোঃ আরমান মিয়া।
সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নব-নির্বাচিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান মিয়া কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের ঘাগড়া গ্ৰামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ওই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি পদে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি পদে সুনামের সাথে দায়িত্বরত আছেন । আরমান মিয়া রাজনৈতিক জীবনে সক্রিয় ও আন্দোলনমুখী এই নেতা ঢাকার রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় তার সাহসী ও সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
আরমান মিয়া বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমার রাজনীতির শুরু থেকে ছাত্রদলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে সচেষ্ট থাকব।
বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য।
আরমান মিয়া নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কমিটিতে আরমান মিয়ার অন্তর্ভুক্তির খবরে এলাকায় বিভিন্ন মহলে অভিনন্দনের ঢল নেমেছে। নেতা-কর্মীরা মনে করছেন, তার অভিজ্ঞতা, সাহসিকতা ও নেতৃত্বগুণের মাধ্যমে আগামী দিনে ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital