শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় স্বামীকে নির্যাতনের অভিযোগ স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:২৮ পিএম
কচুয়ায় স্বামীকে নির্যাতনের অভিযোগ স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হাসিমপুর মজুমদার বাড়ির জাহাঙ্গীর আলমের উপর স্ত্রী ফাতেমা, সন্তানরা ও তার শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগি জাহাঙ্গীর আলম বলেন, ২০ বছর পূর্বে পাশ্ববর্তী চান্দিনা উপজেলার কৈলাইন মিয়া বাড়ির রহমতুল্লাহ মাষ্টারের মেয়ে ফাতেমার সঙ্গে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী ও তার স্বজনরা জাহাঙ্গীর আলমের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করে। এমন কি বেড়ে উঠা ছেলে সন্তানরাও মাদক সেবন করে ও বাড়িতে এনে অন্য নারীদের সাথে যৌন সম্পর্ক করে। এই ধরনের কর্মকান্ডে আমি বাঁধা দিতে গেলে স্ত্রী ফাতেমা ও ছেলেরা  আমার উপর হামলা ও নির্যাতন করে আসছে।
তিনি আরো বলেন, ২০০৪ থেকে ২০২৬ পর্যন্ত স্ত্রী ফাতেমা স্বামী আমার নামে ৮টি মামলা দায়ের করেন। অতিষ্ঠ হয়ে আমি স্ত্রীকে ২৭ জানুয়ারী ২০২৬ ডিভোর্স দেয়। স্ত্রীর দায়ের করা মামলা গুলোর অধিকাংশ মামলার সত্যতা না থাকায় কিছু আদালত, থানায়, ও এলাকার গণ্যমান্যদের মাধ্যমে সমাধান হয়ে আসলেও নির্যাতন বন্ধ হয়নি।
জাহাঙ্গীর আলম বলেন, আমার স্ত্রীর সন্তানদের অনৈতিক কর্মকান্ডে উৎসাহ দিয়ে আসছে স্ত্রীর বোন ও তার স্বজনরা। এছাড়াও স্ত্রীর বোন তার শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে গত ২০ বছর ধরে অযথা মামলা চালিয়ে নিঃস্ব করে ফেলেছে প্রায় ১০টি পরিবারকে। অর্থ্যাৎ তারা মামলা ছাড়া কিছুই বুঝে না‌। স্ত্রী, ছেলে ও তাদের স্বজনদের ভয়ে হতভাগা জাহাঙ্গীর আলম প্রতিনিয়ত নিরাপত্তা হীনতায় ভুগছেন।
বিবাদীদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্ত্রী অবাধ্য সন্তানদের হাত থেকে বাচতে বিজ্ঞ আদালত, থানা প্রশাসন ও এলাকা বাসির সু-দুষ্টি কামনা করছেন জাহাঙ্গীর আলম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital