বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজান ইয়াবাসহ গ্রেপ্তার: স্থানীয়দের মাঝে স্বস্তি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:৩০ পিএম
কচুয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজান ইয়াবাসহ গ্রেপ্তার: স্থানীয়দের মাঝে স্বস্তি

কচুয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান গ্ৰেফতার।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান চালিয়ে কচুয়া উপজেলার পাড়াগাঁও গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪০) কে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১মে)  বেলা ১১টার দিকে ওই গ্রামের ফকির বাড়িতে আসামি বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান ওই গ্রামের ফকির বাড়ির আবুল কালামের  ছেলে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিজানুর রহমান গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মাঝে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল  মিজানুর রহমান বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে স্থানীয় লোকজন জানান, সে এলাকায় দীর্ঘদিন ধরে যুবসমাজকে নষ্ট করে মাদক ক্রয় বিক্রি করে আসছে। প্রকাশ্যে গোপনে বিভিন্ন জায়গায় মাদক পাচার করে থাকেন।  তাকে গ্রেফতার করায় এলাকাবাসীর পক্ষ থেকে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital