বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উয়ারুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:২৩ পিএম
শাহরাস্তি উয়ারুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান-এর আগমনকে কেন্দ্র করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক খাল খনন কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে পুরো এলাকাজুড়ে সাজসজ্জা, অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উদ্বোধনস্থলকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। একই সঙ্গে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ব্যক্তির সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে সমন্বিত প্রস্তুতি।
স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে উয়ারুক এলাকায় প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য লায়ন  ইঞ্জিনিয়ার মমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার রবিউল হাসান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সদস্যরাও। তারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “প্রধানমন্ত্রীর উয়ারুক সফরকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, “প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্ট সকল বিভাগ কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন,সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,সাবেক সভাপতি সাইফুল করিম মিনার,  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ এবং সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী,ও পৌর ছাত্রদলের  সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল  সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।