বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:১২ পিএম
হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন

‎‎ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষে হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুধু হয়েছে। অভিযানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্যরা সহযোগিতা করেন।
‎
‎সোমবার (১৮ মে) হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রম উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ তানবীর হাসান।
‎
‎উদ্বোধন পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়। এবং হাজীগঞ্জ উপজেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে সতর্কীকরণ মাইকিং করা হয়।
‎
‎অভিযানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ আব্দুর রহিম, হাজীগঞ্জ ব্র্যাক-বিএইচপি, টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার হেলাল আহমেদ, ব্র্যাক-বিএইচপি, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের অফিসার মোঃ বেলাল হোসেন, ব্র্যাক টিবি কন্ট্রোল প্রোগ্রাম প্রোগ্রাম অর্গানাইজার কামরুন নাহার, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইয়াসিন আরাফাত, যুব সদস্য আবদুল্লাহ আল মাহমুদ, নাঈম, আল-আমিন, ফাহিম, শান্ত, আরমান মজুমদার, নাঈমুল প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital