বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলা সভাপতি ও সেক্রেটারির শোকবার্তা

ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা নেতার জানাজা ও দাফন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:১৮ পিএম
ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা নেতার জানাজা ও দাফন সম্পন্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাওলানা শফিকুল ইসলামের (৫৫) জানাজা  ও দাফন সম্পন্ন হয়েছে। মাওলানা শফিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ৩:৫৪ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে স্ত্রীসহ অনেক স্বজন রেখে যান।
মরহুমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী।
শোকবার্তায় জেলা সভাপতি  বলেন, মরহুম মাওলানা শফিকুল ইসলাম দীনের একজন খাঁটি মর্দে মুজাহিদ ছিলেন। ছাত্রজীবন থেকে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠায় তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন চাঁদপুরবাসি তা স্মরণে রাখবে। তার ইন্তেকালে যে ক্ষতি হয়েছে তার সহজে পূরণ হবার নয়।
যৌথবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা শফিকুল ইসলামের ইন্তেকালে আমরা শোকাহত ও মর্মাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।  সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে গতকাল বাদ জোহর জাফরাবাদ হাফেজিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মুসল্লী জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, সাবেক জেলা সভাপতি মাওলানা নূরুল আমীন, জেলা সহসভাপতি প্রিন্সিপাল গাজী মাওলানা আবু হানিফ, মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানি, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরউদ্দিন, মুফতি মানসুর আহমদ, হাফেজ মাওলানা আক্তার হোসাইন, মাওলানা রফিকুল ইসলাম, ডাক্তার বেলাল হোসেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মজিবুর রহমান, শ্রমিকনেতা আবুল বাসার তালুকদার, যুবনেতা মাওলানা ইমরান হোসাইন, হাফেজ নেয়ামত উল্লাহ, শেখ মুহা হাবিবুর রহমানসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলা নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital