শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নারী এমপিদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৩৫ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নারী এমপিদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংরক্ষিত নারী আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরাসহ নারী এমপিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চাঁদপুরের কৃতি সন্তান সংরক্ষিত নারী আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরাসহ নারী এমপিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী দেশের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এক প্রতিক্রীয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন । আমরা কৃতজ্ঞতা জানাই।

সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সংরক্ষিত নারী আসনে শপথ গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্যদের প্রথম আনুষ্ঠানিক সভা। সংশ্লিষ্ট সূত্র বলছে, সংসদে গঠনমূলক ও তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ জন্য ত্রয়োদশ সংসদের পরবর্তী অধিবেশনের আগেই বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে।

Model Hospital

সভায় অংশ নেওয়া সরকার দলের সংরক্ষিত নারী আসনের একাধিক সদস্য জানান, সভায় সরকার প্রধান নারী সংসদ সদস্যদের সংসদীয় দায়িত্ব পালন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার কৌশল নির্ধারণে বিশেষ গুরুত্বারোপ করেন। জাতীয় সংসদের অধিবেশনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।

সংসদে যেকোনো বিষয়ে গঠনমূলক ও তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার জন্য নিয়মিত পড়াশোনা এবং সংসদীয় কার্যক্রম গভীরভাবে পর্যালোচনা করারও পরামর্শ দেন। সংসদে নারী এমপিদের কার্যকারিতা বাড়াতে এবং দক্ষ করে তুলতে আগামী অধিবেশনের আগেই ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও সভায় জানানো হয়।

এ ছাড়া এলাকাভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করার লক্ষ্যে সরকারি দলের সংশ্লিষ্ট আসনের নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এসময় উপস্থিত ছিলেন : বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য, সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital